1. admin@thedailypadma.com : admin :
নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট কেটে ফেলল পাকিস্তান - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে

নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট কেটে ফেলল পাকিস্তান

  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৭৯ Time View

ভারত ও জিম্বাবুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল পাকিস্তান। শেষদিকে নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার হারে পাকিস্তানের সামনে তৈরি হয় সেমিফাইনালে কোয়ালিফাই করার। বাবর আজমরা কাজে লাগায় সেই সুযোগ। বাংলাদেশকে হারিয়ে তারা জায়গা করে নেয় শেষ চারে। আর আজ সিডনিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিটও কেটে ফেলল পাকিস্তান।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ডেরিয়েল মিচেলের ব্যাটে লড়াই করার পুঁজি পায় নিউজিল্যান্ড। মিচেলের হার না মানা ৩৫ বলে ৫৩ রানের ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৫২ রানের সংগ্রহ পেয়েছে তার দল। কেন উইলিয়ামসনের ব্যাটে আসে ৪৬ রান। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১৫৩ রান।

আজকের মঞ্চটাও তাই বাবর-রিজওয়ান নিজেদের করে নিয়েছে। দু’জনের জুটিতে ১১.৪ ওভারেই দলীয় তিন অংক ছুঁয়ে ফেলে পাকিস্তান। ১৩তম ওভারে যতক্ষণে জুটি ভাঙে, ততক্ষণে ৭৬ বলে ১০৫ রান চলে এসেছে স্কোরবোর্ডে।

দলীয় ৪ রানেই প্রথম উইকেট হারায় ব্ল্যাক ক্যাপসরা। ফিন অ্যালেনকে প্রথম ওভারেই নিজের শিকার বানান শাহিন আফ্রিদি। প্রথম উইকেট হারানোর পর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ডেভন কনওয়ে ও অধিনায়ক কেন উইলিয়ামসন। দুজনের ৩৩ বলে ৩৪ রানের জুটিত পাওয়ার প্লের শেষ বলে। শাদাব খানের দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে ফিরেন কনওয়ে। কনওয়ের ব্যাটে আসে ২০ বলে ২১ রান।

এদিন নিউজিল্যান্ডের ভরসা হয়ে উঠতে পারেননি গ্লেন ফিলিপস। স্বরূপে ফেরার আগেই তাকে ফিরেয়েছেন মোহাম্মদ নওয়াজ। তার বলে তাকেই ক্যাচ উপহার দিয়ে মাত্র ৬ রানেই ফিরেছেন টুর্নামেন্টে এখম পর্যন্ত কিউইদের সর্বোচ্চ রান সংগ্রাহক। ফিলিপস ফিরে গেলে ডেরিয়েল মিচেলকে নিয়ে এবার ইনিংস গড়ার কাজে মন দেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

দুজনের জুটিতেই ১৫তম ওভারে তিন অংকের ঘর ছুঁয়ে ফেলে কিউইরা। ১৭ তম ওভারে শাহিন শাহ আফ্রিদি কেন উইলিয়ামসনকে ফেরালে ভাঙে দু’জনের ৫০ বলে ৬৮ রানের জুটি। ৪২ বল থেকে ৪৬ রান করেন কিউই অধিনায়ক। তবে নিজের মতো খেলতে থাকেন ডেরিয়েল মিচেল। ৩২ বলে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক। জিমি নিশামের ব্যাটে আসে ১২ বলে ১৬ রান। ৪ ওভারে ২৪ রানে ২ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews