1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে বিএনপির সমাবেশ মাঠ কানায় কানায় পূর্ণ - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

ফরিদপুরে বিএনপির সমাবেশ মাঠ কানায় কানায় পূর্ণ

  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৩২ Time View
ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠ দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। এরইমধ্যে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ফরিদপুর ছাড়াও বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলার বিএনপির নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে আসছেন।
ফরিদপুরে বিএনপির সমাবেশ মাঠ কানায় কানায় পূর্ণ

শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ  শুরু হবার কথা থাকলেও দুপুর ১২টা থেকেই স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন। পাশাপাশি জাসাসসহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর সদস্যরা গান পরিবেশন করছেন। সমাবেশে যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা এরইমধ্যে ফরিদপুরে পৌঁছেছেন।

জানা গেছে, বিশাল ট্রলারের বহর নিয়ে ফরিদপুর এসেছেন মাদারীপুর ও শরীয়তপুর বিএনপির নেতাকর্মীরা। এরপর দীর্ঘ পথ পায়ে হেঁটে সমাবেশস্থলে পৌঁছেছেন তারা।

পরিবহন ধর্মঘট থাকায় বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই পায়ে হেঁটে, মোটর সাইকেলে চড়ে আবার অনেককে বাইসাইকেলে করেও সমাবেশস্থলে আসতে দেখা গেছে। সমাবেশে আসার পথে বিভিন্ন স্থানে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অনেক নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews