1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ সরকার একটা পয়সাও অপচয় করে না : প্রধানমন্ত্রী

  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৮০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রিজার্ভের টাকা জনগণ ও দেশের কল্যাণেই ব্যয় হয়েছে। আওয়ামী লীগ সরকার এক টাকাও অপচয় করেনি।

শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিএনপির সময় রিজার্ভের ঘাটতি ছিলো, সেটা ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত করে আওয়ামী লীগ সরকার। চুরি করে অর্থ-সম্পদ বানিয়েছে বিএনপি নেতারা। আওয়ামী লীগ একটি টাকাও অপচয় করেনি।

সরকারপ্রধান বলেন, রিজার্ভ নিয়ে টানা অপপ্রচার করে যাচ্ছে বিএনপি৷ তাদের সময়ে ২.৯ বিলিয়ন রিজার্ভ আওয়ামী লীগ ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত করে৷ রিজার্ভের টাকা কেউ তুলে নিয়ে যায়নি৷ বিএনপি এমনটা ভাবতে পারে, কারণ মানিলন্ডারিং তাদের অভ্যাস৷

প্রধানমন্ত্রী বলেন, মানুষের জন্যই রিজার্ভের টাকা খরচ করা হচ্ছে; টাকা কেউ চিবিয়ে খায়নি, গিলেও খায়নি, নিয়েও যায়নি৷ বর্তমান সরকার দেশের মানুষের জন্য দায়বদ্ধতা নিয়ে কাজ করছে।

বিশ্বে দুর্ভিক্ষ শুরু হলে বাংলাদেশে যেন সেই ধাক্কা না লাগে সেজন্য সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, দেশের অর্থনীতি যাতে শক্তিশালী থাকে সেজন্য যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে শীর্ষক এই প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে। এটি বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে ৩০টি জেলার সংযোগ স্থাপনকারী আব্দুল্লাহপুর-আশুলিয়া ও বাইপাইল-চন্দ্রা করিডোরে যানজট অনেকাংশে কমবে।

প্রকল্পের আওতায় সাভার ইপিজেড থেকে নবীনগর সড়কে তিন কিলোমিটার দীর্ঘ দুটি সেতু নির্মাণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews