1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে মাঝ আকাশে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ৬

  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৮৭ Time View

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এয়ার শো চলাকালে মাঝ আকশে দুটি প্লেনের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। শনিবার টেক্সাসের ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরে এয়ার শো আয়োজনে করা হয়, সেখানেই এ দুর্ঘটনা ঘটে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে জানা গেছে, দুটি প্লেনের মধ্যে একটি বোয়িং বি-১৭ বোমারু বিমান, অন্যটি ছোট প্লেন। সংঘর্ষের পরপরই আগুন ধরে নিচে পড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, এয়ার শো চলাকালে আকাশে নিজের গতিপথ ধরে সোজা এগোচ্ছে বোমারু বিমানটি। কিছু দূর এগোনোর পর পাশ থেকে উড়ে আসে আরেকটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় বোমারু বিমানের সঙ্গে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি ডালাসের মেয়র এরিক জনসন।

শুক্রবার থেকে তিনদিনের জন্য বিমান মহড়া শুরু হয়। প্রায় ৪ থেকে ৬ হাজার মানুষ এই এয়ার শো দেখতে অংশ নেয়।

বিধ্বস্ত বি-১৭ বোমারু বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিকে মোকাবিলায় ব্যবহার করা হয়। পরবর্তীতে আরও তৈরি করা হয় এটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews