1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

বিতর্ক যৌনাঙ্গের আদলে, নকশাকারের দাবি আরবের বিশেষ নৌকার অনুকরণে স্টেডিয়ামের নকশা!

  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৮৬ Time View

আর এক সপ্তাহও বাকি নেই। কাতারে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। মোট আটটি স্টেডিয়ামে হবে খেলা। যে দেশে ফুটবলের সে রকম কোনও পরিকাঠামোই ছিল না, তারাই হাজার হাজার কোটি টাকা খরচ করে একের পর এক চোখ ধাঁধানো স্টেডিয়াম বানিয়ে দিয়েছে।

দুটি স্টেডিয়ামের সর্বোচ্চ দূরত্ব ৫৫ কিলোমিটার। ফলে কোনও দর্শক একই দিনে একাধিক ম্যাচ দেখতে চাইলে তার কোনও সমস্যা হবে না। মেট্রো, ট্রাম, বাস একাধিক বিকল্প থাকবে হাতের কাছে।

প্রতিটি স্টেডিয়ামে সোলার প্যানেল ফার্ম থাকবে। থাকছে তাপমাত্রা কমানোর ব্যবস্থা। নভেম্বর-ডিসেম্বরে খেলা হলেও কাতারে গরম থাকবে। ফুটবলার এবং দর্শকদের যাতে অসুবিধা না হয় তার জন্যেই এই ব্যবস্থা।

তবে আল জানিয়ুব নামের একটি স্টেডিয়াম নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই স্টেডিয়ামের দর্শকাসন ৪০ হাজার। মোট সাতটি ম্যাচ হবে এখানে। এটি আগে আল আকরা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। এই স্টেডিয়ামের ছাদ ঢাকা যায় এবং ভেতরে তাপমাত্রা ঠাণ্ডা করার উদ্ভাবনী ব্যবস্থা রয়েছে। সব সময় যাতে ম্যাচ আয়োজন করা যায়, তার ব্যবস্থা রাখা হয়েছে।

কিন্তু স্টেডিয়ামের নকশা ছড়িয়ে পড়ার পরেই বিতর্ক শুরু হয়েছে। ব্রিটিশ ভাস্কর দামে জাহা হাদিদের নকশা উন্মোচনের পরেই অনেকে অভিযোগ করেন, এটি দেখতে নারীদের যৌনাঙ্গের মতো। প্রবল সমালোচনা হলেও নকশা বদলানো হয়নি। সবার আগে এই স্টেডিয়ামটি তৈরি হয়। নকশাকারের দাবি আরবের বিশেষ নৌকার অনুকরণে এটি তৈরি করা হয়েছে।তথ্যসূত্র: দেশরূপান্তর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews