1. admin@thedailypadma.com : admin :
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে ভর্তির আবেদন ১৬ নভেম্বর শুরু - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে ভর্তির আবেদন ১৬ নভেম্বর শুরু

  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২০৬ Time View

রাজধানীসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলা সদরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির আবেদন ১৬ নভেম্বর শুরু হচ্ছে। আবেদন করা যাবে ৬ ডিসেম্বর পর্যন্ত। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভর্তির অনলাইন লটারি।

সোমবার (১৪ নভেম্বর) ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন অনলাইনে গ্রহণ করা হবে ১৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অনলাইন লটারি। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি ছাড়া অন্য কোনও পরীক্ষা নেওয়া যাবে না। আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির কাজ শেষ করতে হবে। অনলাইনে (https://gsa.teletalk.com.bd) আবেদন করা যাবে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোয় ফিডার শাখাসহ তিনটি গ্রুপে বিভক্ত করে ভর্তির কাজটি করা হবে। আগের মতোই আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দক্রম দিয়ে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় দিতে পারবে।

এদিকে সারা দেশে আবেদনকারী আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা থেকে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দক্রম দেওয়া যাবে। ডাবল শিফটের বিদ্যালয়ে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দ বলে গণ্য হবে।

বেসরকারি বিদ্যালয়

ঢাকা মহানগরীসহ সারা দেশের মহানগরী পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েও শুধু অনলাইনে (https://gsa. teletalk.com.bd) আবেদন করা যাবে।

বেসরকারি বিদ্যালয়গুলোতেও আগামী ১৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তির জন্য শিক্ষার্থী বাছাইয়ে অনলাইন লটারি হবে আগামী ১৩ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews