1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২

  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৭৮ Time View

ইউক্রেন সীমান্তবর্তী ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ডে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে অভিযোগ উঠেছে। এখন পর্যন্ত দুইজন নিহতের কথা জানিয়েছে পোলিশ সরকারের মুখপাত্র পিওটার মুলার। একে জরুরি মুহূর্ত উল্লেখ করে মঙ্গলবার রাতে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠক ডাকে দেশটির সরকার।

পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটে ইউক্রেন সীমান্ত থেকে পূর্ব দিকে প্রায় ছয় কিলোমিটার দূরে পোল্যান্ডের প্রজেওডো গ্রামে আঘাত হানে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রটি।এতে দুইজন নিহত হয়েছেন।

পোলিশ সরকারের একজন মুখপাত্র জানান, হামলাটি রাশিয়ার কিনা এখনও নিশ্চিত নয়। তবে বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে পোল্যান্ড তার সামরিক ইউনিটের প্রস্তুতি বাড়াচ্ছে। আমাদের ন্যাটো আর্টিকেল ফোর সক্রিয় করতে হবে কিনা তা যাচাই করা হচ্ছে।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা সাংবাদিকদের বলেন, ক্ষেপণাস্ত্র কে বা কারা ছুড়েছে এখনও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এ মুহূর্তে আমাদের কাছে কোনও চূড়ান্ত প্রমাণ নেই… এটি সম্ভবত রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ছিল, এর তদন্ত চলছে।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা গেছে, মঙ্গলবার ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের পূর্বাঞ্চলের একটি খামারে দুটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। তবে রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে এখনও নিশ্চিত করেনি পোল্যান্ড কর্তৃপক্ষ। তদন্ত শুরু করেছে দেশটি।

ক্ষেপণাস্ত্র হামলার খবরে নড়েচড়ে বসেছে সামরিক জোট ন্যাটো। জোটের এক কর্মকর্তা সিএনএনকে জানান, এ ঘটনায় খতিয়ে দেখতেপোল্যান্ডের সঙ্গে গভীরভাবে সমন্বয় করছে ন্যাটো।

পোল্যান্ডে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাতের নিয়মিত ভাষণে তিনি বলেন, ‘সন্ত্রাসীরা শুধু আমাদের সীমান্তেই সীমাবদ্ধ না।’

তাৎক্ষণিক বিবৃতিতে প্রত্যাখ্যান করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেন-পোলিশ সীমান্তের কাছে কোনও লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্ররা বলেছে, তারা ঘটনাটির তদন্ত করছে। কিন্তু একটি বিপথগামী রুশ ক্ষেপণাস্ত্র পোলিশ গ্রামে আঘাত হানার বিষয়ে তারা এখনো নিশ্চিত হতে পারেনি।

হামলার খবরে নিজ দেশের জাতীয় প্রতিরক্ষা পরিষদের বৈঠক ডেকেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। হাঙ্গেরি ইউক্রেনের প্রতিবেশি দেশ।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ড। চুক্তি অনুসারে, এই জোটের সদস্যরা সম্মিলিত প্রতিরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তাই পোল্যান্ডে রাশিয়ার সামান্য হামলাও ইউক্রেন যুদ্ধের পরিধি কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে।

সূত্র: সিএনএন, বিবিসি, এপি, আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews