1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ৫৬ তলাবিশিষ্ট ‘শাহরুখজ রেসিডেন্সেস’ ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নে টাউন হল সভা অনুষ্ঠিত ফরিদপুরে যাত্রা শুরু করলো ‘খিচুড়ি ভাই’

ওয়েলসকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হয়েই বিশ্বকাপের শেষ ষোলতে ইংলিশরা

  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২১৩ Time View

শক্তির বিচারে গ্রুপ বি এর দলগুলোর মধ্যে এগিয়ে ইংল্যান্ডই। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্রয়ে দলটির গ্রুপ সেরা হওয়া নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়। শেষ ম্যাচে সেসব শঙ্কাকে অবশ্য উড়িয়ে দিয়েছেন হ্যারি কেইনরা। ওয়েলসকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হয়েই বিশ্বকাপের শেষ ষোলতে পা রেখেছে ইংলিশরা।

আহমেদ বিন আলী স্টেডিয়ামে সোমবার ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের হয়ে জোড়া গোল করেছেন মার্কাস র‍্যাশফোর্ড। বাকি একটি গোল করেছেন ফিল ফোডেন।

আগের ম্যাচে গোল না পাওয়া ইংল্যান্ড এ ম্যাচের শুরুটাও করেছে ম্যাড়মেড়ে। উল্লেখযোগ্য কোনো আক্রমণই হয়নি প্রথম দশ মিনিটে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের আধিপত্য বাড়ে। ৩৮তম মিনিটে দুর্দান্ত এক সুযোগ নষ্ট করেন ফোডেন। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ইংলিশরা। তাতে লিড পেতে দেরিও হয়নি গ্যারেথ সাউথগেটের দলের। ৫০তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে প্রথম গোলটি করেন র‍্যাশফোর্ড। ওয়েলসের খেলোয়াড়রা গোল হজমের ধাক্কা সামলে ওঠার আগেই পরের মিনিটে আবারও তাদের জালে বল জড়ায় ইংল্যান্ড।

এই গোলেও জড়িয়ে র‍্যাশফোর্ডের নাম। তিনি প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়ার পর কেইন ডান দিক থেকে দূরের পোস্টে ক্রস বাড়ান আর প্রথম ছোঁয়ায় জোরাল শটে লক্ষ্যভেদ করেন ফোডেন।

৬৮তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান র‍্যাশফোর্ড। ডান দিক দিয়ে বল পায়ে নিয়ে বক্সে ঢুকেন তিনি, এরপর একজন ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন গোলে। সোজাসুজি বল গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়ায়। এরপর ম্যাচে আর কোনো গোল না হলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews