1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ৫৬ তলাবিশিষ্ট ‘শাহরুখজ রেসিডেন্সেস’ ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নে টাউন হল সভা অনুষ্ঠিত ফরিদপুরে যাত্রা শুরু করলো ‘খিচুড়ি ভাই’

প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস

  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৭০ Time View

শেষ হয়ে গেল যুক্তরাষ্ট্রের কাতার বিশ্বকাপ অধ্যায়। নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিতে হলো আমেরিকান দলটির। কাতার বিশ্বকাপে এটিই যুক্তরাষ্ট্রের প্রথম হার। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে কোনো দলই সব ম্যাচে জয় পায়নি, তবে যেই দুটো দল অপরাজিত থেকেই গ্রুপ পর্ব পাড়ি দিয়েছে, তারাই মুখোমুখি হয় আজ শেষ ষোলর নক আউট ম্যাচে। যেখানে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস

এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো ছিল সবচেয়ে আনপ্রেডিক্টেবল। আজ কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গ্রুপ এ-এর চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের মুখোমুখি হয়ে বি গ্রুপের রানারআপ যুক্তরাষ্ট্র। যেখানে মেম্ফিস ডিপাই ও ডেলি ব্লাইন্ড, ডেনজেল ডামফ্রিজ, হাজী রাইটেরে গোলে আমেরিকাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস।

ম্যাচের শুরুতেই লিড নিতে পারত যুক্তরাষ্ট্র। ম্যাচের তিন মিনিটে আমেরিকার ক্রিশ্চিয়ান পুলিসিচ ডাচদের রক্ষণে আঘাত করলেও তা সেভ করেন ডাচ গোলকিপার নোপের্ট। যদিও পরে দেখা যায়, সেটি অফসাইড ছিল। তবে পাল্টা আক্রমণে ম্যাচের ১০ মিনিটে গোলের দেখা পেয়ে যায় নেদারল্যান্ডস। ডেনজেল ডাম্ফ্রিজের পাশ থেকে গোল করেন মেম্ফিস ডিপাই। নেদারল্যান্ডস এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

এরপর ২১ মিনিটে আবারো ব্যবধান বাড়ানোর সুযোগ পায় ডাচরা। আমেরিকান রক্ষণের ডানে বল পান মেম্ফিস ডিপাই, কিন্তু বলটি পোস্টের পাশ দিয়ে চলে গেলে সুযোগ হারায় দ্যা অরেঞ্জরা।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারো এসিস্ট করেন ডেনজেল ডাম্ফ্রিজ। এবার স্কোরশীটে নাম তোলেন ডেলি ব্লাইড। ২-০ ব্যবধানের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে ডাচরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আমেরিকা। তবে তাদের সকল প্রচেষ্টা রুখে দেন গোলকিপার নোপোর্ট। দারুণভাবে সেভ করেন ম্যাকিনির হেডার। ৫১ মিনিটে সুযোগ পায় নেদারল্যান্ডস। কিন্তু রিফ্লেক্স থেকে সেভ করেন আমেরিকান গোলকিপার ম্যাট টার্নার। তবে আরেকটু হলেই ঘটত বিপদ। জিমারম্যানের ক্লিয়ারেন্স পরিণত হতো ওউন গোলে।

৬১ মিনিটে ডিপাইয়ের শট আবার বাইরে পাঠান টার্নার। এরপর ৭২ মিনিটে আবারো ডাবল সেভ করে আমেরিকানদের আশা বাঁচিয়ে রাখেন টার্নার।

৭৬ মিনিটে হাজী রাইটের গোলে ব্যবধান কমায় আমেরিকা। এসিস্ট করেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান পুলিসিচ। স্কোরলাইন দাঁড়ায় ২-১-এ।

পাঁচ মিনিট পরেই আমেরিকানদের আবারো হতাশায় ডুবান নেদারল্যান্ডসের খেলোয়াড়রা। ডেলি ব্লাইন্ডের এসিস্ট থেকে গোল করেন ডেনজেল ডামফ্রিজ। স্কোরলাইন দাঁড়ায় ৩-১। এরপর আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভান হালের দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews