1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
নেইমার ফিরছেন ব্রাজিলের একাদশে - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব হৃদরোগ দিবস আজ বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: এমপির জামাতা গ্রেপ্তার বাংলাদেশের বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক নেবে না যুক্তরাষ্ট্র পরিত্যক্ত বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিতে বাংলাদেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৯ সেপ্টেম্বর ২০২৬ দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ

নেইমার ফিরছেন ব্রাজিলের একাদশে

  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৯৮ Time View

নেইমার ফিরছেন ব্রাজিলের একাদশে। এর চেয়ে আর খুশির সংবাদ এ মুহূর্তে কী হতে পারে! গোড়ালির চোটের পর দশ দিনের পুনর্বাসন শেষে তাকে আবারও পাওয়া যাচ্ছে এটাই অবাক করা বিষয়। যদিও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুর একাদশে তার খেলার বিষয়টি এখনও সংশয়ে!

নাইন সেভেন ফোর স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সেরা একাদশ নিয়েই নামছে হেক্সা প্রত্যাশীরা।

কাতার এসে প্রতিপক্ষরা না যতটুকু চ্যালেঞ্জ জানিয়েছে তার চেয়ে বেশি চ্যালেঞ্জ সেলেসাওদের নিতে হয়েছে ফুটবলারদের চোটের বিপক্ষে। শেষ মুহূর্তে জেসুস আর টেলেসের ছিটকে যাওয়াও বেশ অস্বস্তিতে ফেলেছে ম্যানেজমেন্টকে। যেটা এখনও অব্যাহত আছে অ্যালেক্স সান্দ্রোর অনুপস্থিতিতে। দানিলো গোড়ালির চোট থেকে সেরে উঠছেন। এডার মিলিতাওর সঙ্গে ডানে খেলতে পারেন তিনি।

দুর্দান্ত প্রতাপে বিশ্বকাপ শুরু করা ব্রাজিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে পচা শামুকে পা কেটেছে। সাইড বেঞ্চ নিয়ে অতিরিক্ত নিরীক্ষা চালাতে গিয়ে দলের এ অবস্থা! যদিও কোরিয়ার বিপক্ষে আবারও ফিরছেন তিতের সেরা ছাত্ররা।

ব্রাজিল কোচ বলেন, আমি শুরু থেকেই আমার সেরা খেলোয়াড়দের ব্যবহার করতে পছন্দ করি। প্রধান কোচ হিসেবে আমাকে দায়িত্ব নিতে হবে এবং এভাবেই আমি শুরু করতে পছন্দ করব।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

অ্যালিসন, মিলিতাও, মারকুইনহোস, সিলভা, দানিলো, পাকেতা, কাসেমিরো, নেইমার/রদ্রিগো, রাফিনহা, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews