1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

পুতিন সমকামিতার বিরুদ্ধে নতুন কঠোর আইনে স্বাক্ষর করেছেন

  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৮৯ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমকামিতার বিরুদ্ধে নতুন কঠোর আইনে স্বাক্ষর করেছেন। এ আইনের মাধ্যমে রাশিয়ায় সমকামিতার পক্ষে সব ধরনের প্রচার-প্রচারণা, আচার-আচরণ নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

নতুন আইন অনুযায়ী— সমকামিতার পক্ষে প্রকাশ্যে, অনলাইনে, চলচ্চিত্রে, বইয়ে এবং বিজ্ঞাপনে কোনো কিছু প্রকাশ করা হলে , দেখানো হলে এবং লেখা হলে তা সমকামিতার ‘প্রচার-প্রচারণা’ এবং অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং এ অপরাধে জড়িতদের মোটা অংকের অর্থ জরিমানা করা হবে।

এর আগে শিশুদের সামনে সমকামিতার প্রচার-প্রচারণা নিষিদ্ধ ছিল রাশিয়ায়। এখন এই আইনটি আরও কঠোর করা হয়েছে। নতুন আইনে প্রকাশ্যে সমকামিতার সব ধরনের কার্যক্রমই নিষিদ্ধ করা হয়েছে।

পুরোনো আইনের মাধ্যমেই রাশিয়ায় সমকামীদের মিছিল (প্যারেড) নিষিদ্ধ করে রাখা হয়েছিল। এখন আরও শক্তভাবে এসব কার্যক্রম নিষিদ্ধ করতে দেশটিতে নতুন আইন জারি করা হলো।

প্রেসিডেন্ট পুতিন আইনটিতে স্বাক্ষর করার আগে এটি রাশিয়ার সংসদের নিম্ন কক্ষে তোলা হয়। সেখানে সর্বসম্মতিক্রমে আইনটি পাস করা হয়। এরপর আইনটি প্রণয়নে স্বাক্ষরের জন্য পুতিনের কাছে পাঠানো হয়।

মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছে, রাশিয়ায় সমকামী নারী ও পুরুষদের প্রকাশ্যে মেলামেলা বন্ধে নতুন করে এর বিরুদ্ধে আইন করা হয়েছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমকামিতাকে রাশিয়ায় পশ্চিমাদের ‘আমদানি’ করা বিষয় হিসেবে বিবেচনা করে থাকেন।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews