1. admin@thedailypadma.com : admin :
আগামীকাল বৃহস্পতিবার বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

আগামীকাল বৃহস্পতিবার বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২৩৬ Time View

আগামীকাল বৃহস্পতিবার বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এদিন বিকেল ৩টায় গুলশানের হোটেল লেকশোরে এ সংবাদ সম্মেলন হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও চেয়ারপার্সনের মিডিয়া ইউং কর্মকতা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তবে কোন বিষয়ে কথা বলবেন তা জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে বুধবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও নেতাকর্মী আটকের বিষয়ে বক্তব্য জানাতেই এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে রাজধানীসহ সারাদেশে। বিএনপি নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় দলটি। অন্যদিকে সরকার নয়াপল্টনে সমাবেশ করতে দিতে নারাজ। ডিএমপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। তবে সেখানে সমাবেশ করতে নারাজ বিএনপি।

বুধবার সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে জমায়েত বড় হয়ে রাস্তার এক পাশ বন্ধ হওয়ার উপক্রম হয়। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ঘটনায় অনেকে আহত হন। বিএনপির দাবি তাদের বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews