1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বিড়ালের ‘অভিশাপে’ হারতে পারে ব্রাজিল মত নেটিজেনদের - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব হৃদরোগ দিবস আজ বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: এমপির জামাতা গ্রেপ্তার বাংলাদেশের বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক নেবে না যুক্তরাষ্ট্র পরিত্যক্ত বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিতে বাংলাদেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৯ সেপ্টেম্বর ২০২৬ দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ

বিড়ালের ‘অভিশাপে’ হারতে পারে ব্রাজিল মত নেটিজেনদের

  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২০০ Time View

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগের দিন এক অন্য রকম বিতর্কে জড়িয়ে পড়ল ব্রাজিল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন দলটির তরুণ তুর্কি ভিনিসিয়ুস জুনিয়র। সঙ্গে ছিলেন ব্রাজিলের মিডিয়া ম্যানেজার। এ সময় ঘটে এক মজার ঘটনা।

কড়া নিরাপত্তার মাঝেই সংবাদ সম্মেলনে ঢুকে পড়ে একটি বিড়াল!সম্মেলনকক্ষে ঢুকেই বিড়ালটি ক্ষান্ত হয়নি, সে রীতিমতো আয়েশি ভঙ্গিতে টেবিলের ওপর উঠে বসে। এ সময় কথা বলছিলেন ভিনিসিয়ুস। বিড়াল দেখে তিনি কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। তখন ব্রাজিলের মিডিয়া ম্যানেজার বিড়ালটির ঘাড় ধরে টেবিল থেকে ফেলে দেন! একটি অবলা প্রাণীর প্রতি এমন আচরণে সোশ্যাল সাইটে প্রতিবাদ আর নিন্দার ঝড় উঠেছে। সোশ্যাল সাইট ব্যবহারকারীরা এ ঘটনাকে ‘অমানবিক’ বলে উল্লেখ করেছেন।  kalerkantho

ফারাহ নামের একজন লিখেছেন, ‘ব্রাজিল দলের এই সদস্য বিড়ালের প্রতি যে আচরণ করল, সেটাও হয়তো তাদের বিশ্বকাপ না পাওয়ার আরেকটি কারণ। ’ আরেকজন লিখেছেন, ‘বিড়ালের প্রতি এমন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। ’ তবে শুধু ফুটবলপ্রেমীরাই নন, যুক্তরাষ্ট্রের ফুটবল ম্যাগাজিন ‘হলার’ তাদের অফিশিয়াল টুইটারে ভিডিওটি পোস্ট করে লিখেছে, ‘যদি ব্রাজিল হারে, তাহলে বুঝতে হবে, নিশ্চিত এই বিড়ালটা তাদের অভিশাপ দিয়েছে!’

দেখুন সেই ঘটনার ভিডিও :

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews