1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত ভারতের - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব হৃদরোগ দিবস আজ বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: এমপির জামাতা গ্রেপ্তার বাংলাদেশের বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক নেবে না যুক্তরাষ্ট্র পরিত্যক্ত বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিতে বাংলাদেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৯ সেপ্টেম্বর ২০২৬ দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ

সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত ভারতের

  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৯৭ Time View

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। এবার লড়াই দুই ম্যাচের টেস্ট সিরিজে।

সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেমেছে টাইগাররা।

ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসানের। দেশের ১০১তম টেস্ট ক্রিকেটার তিনি। এর আগে শততম টেস্ট ক্রিকেটার ছিলেন নাঈম শেখ।

পিঠের চোটে অধিনায়ক সাকিব আল হাসানের না খেলার একটা শঙ্কা ছিল। তবে শেষমেশ সাগরিকায় সে শঙ্কা উড়িয়ে মাঠে নেমেছেন টাইগার অধিনায়ক।

একাদশে নেই মাহমুদুল হাসান জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্টে দলে না থাকা মুমিনুল হক ফিরতে পারেননি এ ম্যাচেও। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে আছেন দুই পেসার। ভারতের মতো বাংলাদেশও নামছে তিন স্পিনার নিয়ে।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

ভারত একাদশ 

লোকেশ রাহুল (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews