1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের বিষাক্ত মদপানে ৬৫ জনের মৃত্যু হয়েছে

  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৮০ Time View
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের সরন জেলার চাপরায় বিষাক্ত মদপানে ৬৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) দেশটির সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির দুই গ্রামে বিষাক্ত মদপানে এই মৃত্যুর ঘটনা ঘটে। যদিও ২০১৬ সালের পর থেকে এই অঞ্চলে মদ বিক্রি ও পান নিষিদ্ধ। তবে এরপরও মদ বিক্রি ও পান চলছে বলে অভিযোগ।

জানা যায়, বিহারের রাজধানী পাটনার সরন জেলায় গত মঙ্গলবার মদপানের পর ভুক্তভোগীরা বমি করতে শুরু করেন। এরপরই তাদের অবস্থা খারাপ হতে থাকে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনেকে হাসপাতালে যাওয়া পথে মারা যান এবং অন্যরা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দেশটির কর্মকর্তারা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে বিহারে ২০১৬ সালে বিষাক্ত মদ পানে ১৬ জনের মৃত্যু হয়। পরে রাজ্যটিতে মদের উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করা হয়।
নিষেধাজ্ঞার পরও ওই গ্রামের বাসিন্দারা মদ কীভাবে পান করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য বিধানসভার বিরোধী দল বিজেপি।

এ নিয়ে শুক্রবার বিধানসভায় বিহারের মুখ্যমন্ত্রী ও সংযুক্ত জনতা দলের প্রধান নীতিশ কুমার জানান, অবৈধ মদ পানে প্রাণ হারানো লোকজনের পরিবার সরকারি সহায়তা পাবে না।
তিনি অভিযোগ করেন, যেসব রাজ্যে বিরোধী দলগুলো ক্ষমতায়, সেখানে এমন ঘটনা ঘটলেই বড় করে দেখায় সংবাদমাধ্যমগুলো। এর দায় বিজেপির।
বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনায় বিহার সরকার ও রাজ্য পুলিশের প্রধানকে নোটিশ পাঠিয়েছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews