1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ৫৬ তলাবিশিষ্ট ‘শাহরুখজ রেসিডেন্সেস’ ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নে টাউন হল সভা অনুষ্ঠিত ফরিদপুরে যাত্রা শুরু করলো ‘খিচুড়ি ভাই’ বিশ্ববাজারে সোনার দাম কমে ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে

নতুন বছরে চার শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২৮৮ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন বছরে চার শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে। প্রাথমিকে প্রথম ও দ্বিতীয় এবং মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হবে নতুন শিক্ষাক্রম। শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সমাবেশে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালে ষষ্ঠ, সপ্তম, ২০২৪ সালে অষ্টম, নবম ও ২০২৫ সালে দশম। এভাবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হবে। চার শ্রেণির নতুন শিক্ষাক্রমের বই নিয়ে পুরো ২০২২ সাল পর্যন্ত পাইলোটিন করা হয়েছে। যেহেতু শিক্ষায় একেবারে একটি রূপান্তর ঘটছে, সেহেতু শিক্ষাক্রমে আগের তুলনায় পাঠদান ও মূল্যায়নের ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। সেজন্য নতুন বছরজুড়ে এ বইগুলো পরীক্ষামূলক সংস্করণ হিসেবে যাবে এবং সারা বছর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদসহ সকলের ফিডব্যাক নেওয়া হবে। ২০২৪ সালে সংযোজন বিয়োজনসহ যা প্রয়োজন করা হবে।

তিনি বলেন, অতীতের কিছু বইয়ে অনেক ভুল ছিল, তবে করোনার অতিমারিতে সেই ভুলগুলো নিয়ে ব্যাপক কাজ করে সংশোধন করা হয়েছে। এতে ২০২২ সালে বইয়ে তেমন ভুল ছিলো না। আমরা আশা করছি এ বছরও তেমন ভুল থাকবে না। এরপরও কোথাও কোনো ভুল থাকলে সঙ্গে সঙ্গে সেগুলো সংশোধনের চেষ্টা করব।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জ্বল হোসেন এসডু পাটোয়ারী, সহকারী পুলিশ সুপার (সদস সার্কেল) ইয়াসিন আরাফাত, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews