1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-পথের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-পথের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে

  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২৭১ Time View

ঘন কুয়াশার কারণে মধ্য রাত থেকে বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-পথের ফেরি ও লঞ্চ চলাচল। এছাড়াও মাঝ যমুনায় আটকে রয়েছি ১টি ফেরি। এতে প্রচন্ড শীতে যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে রয়েছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গিয়ে ফেরি চলাচলের রাস্তার মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের ফেরি ও এর আগে রাত ২টা ১৫মিনিটে আরিচা-কাজিরহাট নৌ-পথের ফেরি চলাচলা বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বুধবার (৪ জানুয়ারি) সকালে এই বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের সহকারী ব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়াতে নৌ-পথের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যায়। সে কারণে ফেরি ও লঞ্চ বন্ধ রাখা হয়েছে। তবে কুয়াশা কেটে গেলে ছোট বড় ১৯ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হবে।

তিনি আরও জানান, মধ্য রতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়াতে আরিচা প্রান্তে ১টি ফেরি মাঝ যমুনায় আটকে রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরিটি ঘাটে নোঙর করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews