1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

এক দিনে রাশিয়ার অন্তত ৮০০ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেনে

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২৩১ Time View

এক দিনে রাশিয়ার অন্তত ৮০০ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এ সময় একটি বিমান, একটি হেলিকপ্টার ও তিনটি ট্যাংক ধ্বংস হয়েছে বলেও জানা গেছে।

বৃহস্পতিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী এ দাবি করেছে। রয়টার্স জানিয়েছে, নিহতদের বেশিরভাগই প্রাণ হারিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে লড়াইয়ে।

অন্যদিকে পশ্চিমা মিত্ররা কিয়েভকে সাঁজোয়া যুদ্ধ যান সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

রয়টার্স আরো জানায়, চলমান যুদ্ধ নিয়ে বৃহস্পতিবার সকালে নিয়মিত ব্রিফিং করে ইউক্রেনের সামরিক বাহিনী। এতে তারা বলেছে, রুশ বাহিনী বাখমুত সেক্টরে আক্রমণের ওপর জোর দিয়েছে এবং আভদিভকা ও কুপিয়ানস্ক সেক্টরে রাশিয়ার আক্রমণ ব্যর্থ হয়েছে।

এছাড়া রাশিয়ান বিমান, ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলার ফলে ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত ইউক্রেন নিয়ন্ত্রিত বাখমুত শহর এবং দোনেৎস্ক অঞ্চলের কোস্তিয়ানতিনিভকা ও কুরাখোভ শহরে অনির্দিষ্টসংখ্যক বেসামরিক হতাহতের কথাও জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews