1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ৫৬ তলাবিশিষ্ট ‘শাহরুখজ রেসিডেন্সেস’ ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নে টাউন হল সভা অনুষ্ঠিত ফরিদপুরে যাত্রা শুরু করলো ‘খিচুড়ি ভাই’ বিশ্ববাজারে সোনার দাম কমে ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১২ নভেম্বর ২০২৬ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চলতি মৌসুমে রাজধানীতে আজ শনিবারের তাপমাত্রাই সর্বনিম্ন

  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২১৩ Time View

চলতি মৌসুমে রাজধানীতে আজ শনিবারের তাপমাত্রাই সর্বনিম্ন বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকালে রাজধানীর তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।

ওমর ফারুক বলেন, ‘আজ সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গাতে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আপাতত দিনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে আগামীকাল থেকেই দিনের কুয়াশা অনেকটা কমে যাবে। তবে রাতের কুয়াশা থাকবে। মূলত আগামীকাল থেকে তাপমাত্রা একটু বাড়তির দিকে থাকলেও ১০ অথবা ১১ জানুয়ারি তাপমাত্রা ব্যাপকভাবে কমতে থাকবে। তার মানে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিতে নামতে পারে।’

শৈত্যপ্রবাহের বিষয়ে তিনি বলেন, ‘ঢাকা, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের ১৭ জেলার বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ আছে। ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, নওগাঁ, নাটোর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং বরিশালের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আপাতত দিনের তাপমাত্রা বাড়বে। এর ফলে কুয়াশার প্রভাব কিছুটা কমবে। আগামী সোমবারের মধ্যে কুয়াশা কমে যাবে এবং দিনের তাপমাত্রা বাড়বে। কুয়াশা কমলে দিনের বেলায় থাকবে না তবে রাতের দিকে কুয়াশা পড়তে পারে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews