1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৮০ Time View

আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হবার পর দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরের দ্বিতীয় দিন শনিবার জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২৮টি প্রকল্পের মধ্যে ১৯টি প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাকি ৯টি প্রকল্প শিক্ষা ও গণপূর্ত বিভাগ।

উন্নয়ন প্রকল্পগুলো হলো- টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে বঙ্গবন্ধু মেমোরিয়াল বোট ল্যান্ডিং র‌্যাম্প, টুঙ্গিপাড়া লঞ্চঘাটে বাঘিয়ার নদীর পাড়ে বোট ল্যান্ডিং র‌্যাম্প, পাটগাতি ইউনিয়ন ভূমি অফিস, পাটগাতি শ্মশান উন্নয়ন, টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কুশলী জাট জিসি-ধারাবাশাইল ভায়া মিত্রডাঙ্গা-সোনাখারী সড়কে ১৩০৪০ মিটার চেইনেজে তারাইল খালের ওপর ৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, তারাইল জসি-টুঙ্গিপাড়া হেড কোয়ার্টার ভায়া নারায়ণখালী সড়ক ইউনি ব্লক দ্বারা উন্নয়ন চেইন: ০০-৪৩৪০ মিটার, কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী ইউপিসি-জহরেরকান্দি বাজার সড়কে ৫ মিটার চেইনেজে ৩০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, হরিণাহাটি বাজার-রাজাপুর উচ্চ বিদ্যালয় সড়কে ১০ মিটার চেইনেজে ৬০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, পিঞ্জুরী-সোনাখালি ভায়া চেয়ারম্যান বাজার সড়কে ১০১০০ মিটার চেইনেজে ৪২ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, পিঞ্জুরী-সোনাখালি ভায়া চেয়ারম্যান বাজার সড়কে ৮৫৫০ মিটার চেইনেজে ২৪ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, কলাবাড়ী বাসস্ট্যান্ড-রাধাকান্ত উচ্চ বিদ্যালয়-কালিগঞ্জ বাজার সড়কে ৫০০ মিটার চেইনেজে ৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, মাঝবাড়ী আরএইডি-রাধাগঞ্জ বাজার সড়কে ২১০০ মিটার চেইনেজে ২৪ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, কোটালীপাড়া পারকোনা শ্রী শ্রী গনেশ পাগল মন্দির, মাঝবাড়ী ইউনিয়ন ভূমি অফিস, ত্রিপল্লী শেখ আবু নাসের উচ্চ বিদ্যালয় টুঙ্গিপাড়ার একাডেমিক ভবন উর্ধ্বমুখী সম্প্রসারণ, রাধাকান্ত উচ্চ বিদ্যালয় কোটালীপাড়া ৪ তলা একাডেমিক ভবন, টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল, জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ ভবন, ৬ তলা বিশিষ্ট পৌর সুপার মার্কেট, কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ, মেরামত এবং নবরূপায়ন, গোপালগঞ্জ শেখ লুৎফর রহমান গ্রন্থগার ও গবেষণা কেন্দ্র, পূর্ব উত্তর কোটালীপাড়া দারুছুন্নাহ সালেহিয়া ফাজিল মাদরাসার ৪তলা একাডেমিক ভবন, স্বাধীনতা সদর ডাক বাংলো, পাটগাতী জিসি থেকে বাঁশবাড়িয়া জিসি সড়কের ৫০১৪ মিটার চেইনেজে ২২৫ মিটার পিসি গার্ডার ব্রিজ, বাঁশবাড়িয়া ঝনঝনিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা মসজিদ কমপ্লেক্স, টুপুরিয়া আরঅ্যান্ডএইচ-ধোরার জিপিএস সড়কে ০০ মিটার চেইনেজে ৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, মাঝবাড়ী আরঅ্যান্ডএইচ-রাধাগঞ্জ বাজার সড়কে ৬৭০০ চেইনেজে ৯০ মিটার পিএসসি গার্ডার ব্রিজ।

শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১টায় গোপালগঞ্জ জেলা আওয়োমী লীগ আয়োজিত সভায় অংশ নেবেন সরকারপ্রধান। এরপর দুপুর ২টায় আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কমিটি এবং উপদেষ্টা পরিষদের যৌথ সভায় যোগ দেবেন শেখ হাসিনা। বিকাল সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে তার রওনা দেয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews