1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

ডোনাল্ড লু র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময়সীমার ইঙ্গিত দেননি: মার্কিন দূতাবাসের মুখপাত্র

  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৭৩ Time View
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময়সীমা নিয়ে কোনো ইঙ্গিত দেননি।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানান ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র।
ডোনাল্ড লু’র সফরে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীর বিষয়ে ঠিক কি আলোচনা হয়েছে জানতে চাওয়া হয় মুখপাত্রের কাছে। তিনি বলেন, ডোনাল্ড লু গত বছর র‌্যাব কর্তৃক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুমের অভিযোগের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাসে বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। আমরা অব্যাহত এ সংস্কারে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারকে কথিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত করতে আমরা উৎসাহিত করি। এ সময় ঢাকায় বৈঠকে ডোনাল্ড লু র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময়সীমার ইঙ্গিত দেননি বলেও উল্লেখ করেন মার্কিন দূতাবাসের মুখপাত্র।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গত শনিবার-রোববার (১৪-১৫ জানুয়ারি) ঢাকা সফর করেন। এ সফরে তিনি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews