1. admin@thedailypadma.com : admin :
২০ জানুয়ারি বাদ ফজর আম বায়নের মধ্য দিয়ে শুরু হবে সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এক নজরে বিশ্ব সংবাদ: ৭ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৮ জুন ২০২৬

২০ জানুয়ারি বাদ ফজর আম বায়নের মধ্য দিয়ে শুরু হবে সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১৮০ Time View
ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী শুক্রবার (২০ জানুয়ারি) শুরু হবে। এ পর্বে অংশ নেবে মাওলানা সাদ কান্ধলভি অনুসারীরা। ইতোমধ্যে দেশের ৬৪ জেলার মাওলানা সাদ কান্ধলভি অনুসারী মুসুল্লি টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে আসতে শুরু করেছেন।
ইজতেমার দ্বিতীয় পর্বে মুসল্লিদের জন্য ৮৫টি  খিত্তায় ভাগ করা হয়েছে। ভোগান্তি এড়াতে মুসল্লিরা আগে থেকেই অবস্থান নিচ্ছে ময়দানে।
এদিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব সফল করতে আয়োজকরা ময়দান গোছাচ্ছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) মাওলানা সাদ কান্ধলভি অনুসারীরা ময়দান তাদের হেফাজতে নেন। এরপর বুধবার (১৮ জানুয়ারি) সকাল থেকেই ইজতেমা ময়দানের টুকিটাকি কাজ সেরে নিচ্ছে। একেক জনকে একেক রকম দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন মুরুব্বিরা।
শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর আম বায়নের মধ্য দিয়ে শুরু হবে মাওলানা সাদ কান্দলভী অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। পরে রবিবার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।
বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী ও নিজামুদ্দীন অনুসারী মো. সায়েম জানান, প্রতি খিত্তায় আলাদা আলাদা জামাত বানানো হয়ে থাকে। যেমন- পাড়ার জামাত, দোয়ার জামাত, খেদমতের জামাত, বিদ্যুৎ, পানি ও মাইকের জামাতের সঙ্গে সমন্বয় করা জন্য জামাত, প্রতি খিত্তা থেকে যেসব সাথীরা চিল্লায় চার মাসের জন্য তাবলিগে বের হবে ও বিদেশের জন্য তাবলীগে বের হবে, কে কোন জেলায় যাবে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এছাড়া বয়ানের সময় আমলে শুনে বাইরে ঘোরাফেরা না করে ও না ঘুমায় সেই বিষয়ে দেখার জন্য জামাত বাড়ানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews