1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

মিডিয়া ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করে, সবাইকে চাপে রাখে: সিইসি

  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ২৪০ Time View
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, মিডিয়ার কারণে আমরাও চাপে থাকি। মিডিয়া ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করে, সবাইকে চাপে রাখে। রবিবার (২৯ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও পুরনো কমিটির দায়িত্ব হস্তান্তর করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা যদি মিডিয়াকে ব্লাকআউট করে দিই, তাহলে ডিজাস্টার হয়ে যাবে। রাষ্ট্রই বিনষ্ট হয়ে যাবে। মিডিয়া ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করে সবাইকে চাপে রাখে। আমরাও মিডিয়ার কারণে চাপে থাকি।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যোগ দেওয়ার পর মিডিয়ার ভূমিকাটা কাছ থেকে দেখছি। আমরা এমনিতেও মিডিয়ার সঙ্গে পরিচিত। ঘুম থেকে উঠেই আমরা পত্রিকা পড়ি। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ এবং পরিবেশন করবেন। আমাদের কোনো বিচ্যুতি ঘটলে সেটা কেনো প্রচার করবেন না? আপনারা সেটি করেন বলেই ক্ষমতার ভারসাম্য তৈরি হয়।
সিইসি বলেন, সামনের সাধারণ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রবল আগ্রহ। এখানে আপনাদের ভূমিকা যদি বস্তুনিষ্ঠ হয়, তাহলে সবার মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হবে। নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেন মিডিয়ার কারণে তারাও সচেতন থাকেন। শক্তিমানরাও মিডিয়ার ভূমিকাকে মূল্যায়ন করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) ও নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।
এ ছাড়া নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews