1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

দেশকে যা যা জেতাতে চেয়েছিলেন তার সবটা পূরণ হয়েছে: লিওনেল মেসি

  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২০৬ Time View
কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ক্যারিয়ারের শেষে এসে বিশ্বকাপ জিতেছেন তিনি। তার আগের বছর কোপা আমেরিকার শিরোপা জিতেছেন। ক্যারিয়ারের শুরুতে অলিম্পিক স্বর্ণ জিতেছেন লিও। জাতীয় দলে খেলার যে স্বপ্ন দেখেছিলেন তিনি, দেশকে যা যা জেতাতে চেয়েছিলেন তার সবটা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন পিএসজির এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
আরবান প্লেকে এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমার মনে হয়, যদি ক্যারিয়ারের কোনো সেরা মুহূর্ত বেছে নিতে বলা হয় সেটা হবে বিশ্বকাপ জেতা। এটা আমার ক্যারিয়ারের শেষ পর্যায়, চক্র পূর্ণ হওয়ার সময়। জাতীয় দলের হয়ে যে স্বপ্ন দেখেছিলাম, তার সবটা আমি অর্জন করতে পেরেছি।’
যখন ফুটবল শুরু করেছিলেন তখন মেসি ভাবেননি যে এক সময় তিনি বিশ্বকাপ, কোপা আমেরিকা কিংবা দুর্দান্ত ক্লাব ক্যারিয়ারের জন্য রেকর্ড সাতটা ব্যালন ডি অর জিতবেন। কিন্তু সময়ের প্রেক্ষিতে একে একে সব জিতেছেন তিনি। এর আগে দু’বার কোপা আমেরিকার ফাইনাল খেলে, ২০১৪ বিশ্বকাপ ফাইনাল খেলে শিরোপা জিততে পারেননি। সেজন্য হয়তো ঈশ্বরের প্রতি তার অভিযোগ ছিল। কিন্তু এখন কোনো অভিযোগ, চাওয়া কিছুই নেই।
মেসি বলেন, ‘যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, ভাবিনি যে স্বপ্ন দেখা এই বিষয়গুলো আমার জীবনে বাস্তব হবে। বিশ্বকাপ জয়ের মুহূর্তটা পাওয়া আমার জীবনের সেরা। আমি বিশ্বকাপ জিতেছি, কোপা আমেরিকা জিতেছি। আমার কোনো অভিযোগ নেই, কোনো চাওয়া নেই। জেতার মতো আর কিছু বাকি নেই।’
সর্বজয়ী খেলোয়াড় হয়েও অবশ্য মেসির একটা আক্ষেপ রয়ে গেছে। যদি ডিয়াগো ম্যারাডোনা বেঁচে থাকতেন, হয়তো বিশ্বকাপটা তিনিই মেসির হাতে তুলে দিতেন জানিয়ে মেসি বলেন, ‘ম্যারাডোনা বিশ্বকাপ শিরোপা হাতে তুলে দিলে সবচেয়ে খুশি হতাম, অন্তত যদি আমাদের বিশ্বকাপ জয়টা উনি দেখতে পারতেন! তিনি জাতীয় দলকে খুব ভালোবাসতেন, খুব করে চাইতেন আমরা বিশ্বকাপ জিতি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews