1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রবিবার দু’দিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধন করবেন

  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৪ Time View
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দু’দিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধন করবেন।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) এনবিআর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বলেন,  জাতীয় রাজস্ব বোর্ড দেশের রাজস্ব ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নে এই সম্মেলনের আয়োজন করেছে। এই সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা রয়েছে। তিনি একই দিনে এনবিআরের নতুন ভবনও উদ্বোধন করবেন।
মুনীম বলেন, সম্মেলনে মূল্য সংযোজন কর (ভ্যাট), কাস্টমস ও আয়করের ওপর মোট তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। সম্মেলনকালে এসব বিষয়ে পৃথক তথ্য কেন্দ্র থাকবে। জনগণ এসব কেন্দ্র থেকে ভ্যাট, কাস্টমস ও আয়কর সম্পর্কে আরও তথ্য কিছু জানতে পারবে।
সংবাদ সম্মেলনে এনবিআর সদস্য প্রদ্যুৎ কুমার সরকার বলেন, পযার্য়ক্রমে কর রেয়াত হ্রাস পেলে জিডিপিতে করের হার বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, কর রেয়াত দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করেছে। গত দুই দশকে এই সুবিধা থেকে আমরা সুফল পেয়েছি।
প্রদ্যুৎ কুমার বলেন, আমাদের জিডিপি এখন ৪৭০ বিলিয়ন ডলার। সরকার কৃষি, বাণিজ্য এবং আরও অন্যান্য খাতসহ বিভিন্ন খাতে কর রেয়াত দিয়েছে। সরকার যে সকল সেক্টরে প্রয়োজন, সেগুলোতে কর রেয়াত দেবে।
এনবিআর সদস্য মাসুদ সাদিক বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আরোপিত শর্ত অনুযায়ী রাজস্ব বৃদ্ধিতে এনবিআর সঠিক পথেই রয়েছে। তিনি বলেন, কর পুনর্নির্ধারণ একটি চলমান প্রক্রিয়া। বাজেট প্রণয়নকালে এটি প্রতি বছর করা হয়। খবর বাসসের

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews