1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

পাকিস্তানে নিষিদ্ধ হলো জনপ্রিয় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া

  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৪ Time View

পাকিস্তানে নিষিদ্ধ হলো জনপ্রিয় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া। ৪৮ ঘণ্টা সময়সীমার মধ্যে ধর্মীয় অবমাননামূলক তথ্য অপসারণ না করায় এ পদক্ষেপ নিয়েছে দেশটির টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)। শনিবার (৪ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন।

পিটিএ মুখপাত্র মালাহাত ওবায়েদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘প্রাথমিকভাবে নিষেধাজ্ঞাটি আদেশ অমান্য করার জন্য আরোপ করা হয়েছে। উইকিপিডিয়া নির্দিষ্ট ধর্মীয় অবমাননামূলক তথ্য মুছে ফেললে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হতে পারে’।

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ধর্মীয় অবমাননামূলক নিবন্ধ দ্রুত সরিয়ে নিতে উইকিপিডিয়াকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল পিটিএ। এ বিষয়ে শুনানির সুযোগও দেওয়া হয়েছিল। তবে প্ল্যাটফর্মটি বিষয়বস্তু সরিয়ে নেয়নি এবং কর্তৃপক্ষের সামনে উপস্থিত হয়নি।

বুধবার (০১ ফেব্রুয়ারি) উইকিপিডিয়াকে নিষিদ্ধ ঘোষণা করে সংবাদ বিবৃতি প্রকাশ করে পিটিএ। তবে বিষয়টি প্রকাশ্যে আসে শনিবার।

উইকিপিডিয়া পরিচালনা করে উইকিমিডিয়া ফাউন্ডেশন। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, উইকিপিডিয়ায় অন্তর্ভুক্ত তথ্যের বিষয়ে তাদের কোনো হাত নেই। তারা তথ্য নিয়ন্ত্রণ করে না। ফলে তথ্য মুছে দেওয়ারও সুযোগ নেই তাদের।

বিবৃতিতে আরও বলা হয়, পিটিএ’র এই সিদ্ধান্তের ফলে বিশ্বের পঞ্চম বৃহত্তম জনবহুল দেশটির ইতিহাস ও সংস্কৃতিতে প্রবেশাধিকার থেকে বঞ্চিত হবে সবাই।

প্রসঙ্গত, পাকিস্তানে এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। ২০২০ সালের ডিসেম্বরে পিটিএ উইকিপিডিয়া এবং গুগলকে বিদ্বেষমূলক বিষয়বস্তু প্রচারের জন্য নোটিশ দিয়েছিল। এর আগে দেশটিতে কয়েকবছর ইউটিউব বন্ধ করে রাখা হয়। এমনকি দেশটি অশালীন ও অনৈতিক কনটেন্টের কারণে বেশ কয়েকবার ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকও বন্ধ করে দিয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews