1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াতে পারে ১০ হাজার

  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৩ Time View

তুরস্কের দক্ষিণাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা এক হাজার থেকে ১০ হাজার জনে পৌঁছানোর আশঙ্কা রয়েছে ৪৭ শতাংশ। এ ছাড়া ১০ হাজার থেকে এক লাখে পৌঁছানোর আশঙ্কা ২০ শতাংশ। সংস্থাটির এমন অনুমান দুর্যোগকবলিত অঞ্চল, সেখানকার জনসংখ্যা, অবকাঠামোগত দুর্বলতাসহ বিভিন্ন বিষয়ের ওপর করা হয়। সংস্থাটির ধারণা, এই ভূমিকম্পে তুরস্কে এক থেকে ১০ হাজার কোটি ডলার ক্ষতি হতে পারে। খবর সিএনএনের।

তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা এ ভূমিকম্পে দেশ দুটিতে এখন পর্যন্ত ৬৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews