1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

গাজা শহরের আল শাতি শরণার্থী শিবির লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল

  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৯ Time View

অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে ১১ ফিলিস্তিনি হত্যার পর এবার অধিকৃত গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। গাজা শহরের আল শাতি শরণার্থী শিবির লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে. ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা গাজা উপত্যকা থেকে বৃহস্পতিবার ভোরের দিকে ইসরাইল-অধিকৃত সেদরত এবং আশকেলন শহরের দিকে ছয়টি রকেট ছুঁড়েছে। এর কয়েক ঘন্টা পর ইসরাইল গাজার উপত্যকার ওপর বিমান হামলা চালায়।

ইসরাইলের দাবি, তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে পাঁচটি রকেট ভূপাতিত করেছে এবং একটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়েছে।

গাজা থেকে ছোঁড়া রকেটের ফলে ইসরাইলের ভিতরে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা অন্তত আটটি রকেট ছোঁড়তে দেখেছেন।

ফিলিস্তিনি প্রতিরোধকামী কোনো সংগঠন এখনও রকেট হামলার দায় স্বীকার করেনি। গাজা থেকে ইসরাইলে চালানো রকেট হামলাকে ইসরাইলি আগ্রাসনের জবাব হিসেবে দেখা হচ্ছে। বুধবার নাবলুস শহরে ইসরাইলি বাহিনীর আগ্রাসনে কমপক্ষে ১১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews