1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

আইনস্টাইনও ইভিএম মেশিনে ফল পাল্টাতে পারবেন না: সিইসি

  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৯ Time View

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল বলেছেন, ভোটের ১০ মিনিট পর ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ফল বিপর্যয় ঘটানো হয় বলে অনেকেই প্রশ্ন তোলে। কিন্তু সেটা সম্ভব নয়। আমি ইভিএম পরীক্ষা করে দেখেছি, আইনস্টাইন (বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন) এলেও ফল পরিবর্তন করা সম্ভব নয়।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় পাবনার ঈশ্বরদী বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায় শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নিরপেক্ষ নির্বাচন চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

সিইসি বলেন,  সবগুলো বিষয় আমাদের নিয়ন্ত্রণে নেই, কিছু দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের। আমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান। আমাদের নির্বাচন করতেই হবে।

সিইসি বলেন, আমরা প্রত্যাশা করি, বড় রাজনৈতিক দলগুলো যেন নির্বাচনে অংশ নেয়। রাজনৈতিক দলে নিজেদের মধ্যে যদি কোনো বোঝাপড়া থাকে, সেটি সমাধান করেন আলোচনার মাধ্যেমে। আমরা চাই সবার সহযোগিতায় জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন প্রতিষ্ঠা করা।

এসময় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, রাজশাহী রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, পাবনা জেলা প্রশাসক (ডিসি) বিশ্বাস রাসেল হোসেন ও পুলিশ সুপার আকবর আলী মুন্সী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews