1. admin@thedailypadma.com : admin :
সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে

  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৭২ Time View

আগামী ২৪ ঘণ্টায় দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য বলা হয়।

পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তার আগেদিন কুমারখালীতে তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালের চেয়ে আজ তাপমাত্রা বেড়েছে।

একই সাথে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালের চেয়ে আজ তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews