1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

মেক্সিকোর একটি বারে বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছেন

  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৭১ Time View

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো প্রদেশের একটি বারে বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১১টার পর গুয়ানাজুয়াতো প্রদেশের ‘এল এস্টাডিও’ নামক একটি বারে এই হামলার ঘটনা ঘটে। সেলায়া এবং কুয়েরেতারো শহরকে সংযুক্তকারী একটি হাইওয়ের পাশেই ওই বারটি অবস্থিত এবং হামলার সময় একদল সশস্ত্র লোক সেখানে ঢুকে পড়ে।

পরে তারা বারের গ্রাহক ও কর্মচারীদের ওপর গুলি চালায়। নিহতদের মধ্যে সাতজন পুরুষ এবং তিনজন নারী বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মেক্সিকোর গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্প অঞ্চল। এছাড়া এখানে মেক্সিকোর সবচেয়ে জনপ্রিয় কিছু পর্যটন গন্তব্যও রয়েছে। গুরুত্বপূর্ণ এই অঞ্চলে একটি শোধনাগার এবং একটি গুরুত্বপূর্ণ জ্বালানি পাইপলাইন রয়েছে।

কিন্তু সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেল নামক দু’টি গ্রুপের মধ্যে বিরোধের কারণে এটি মেক্সিকোর অন্যতম সহিংস প্রদেশে পরিণত হয়েছে।

অপরাধী এই দলগুলো মাদক ও চোরাই জ্বালানি পাচারের রুট নিয়ন্ত্রণের জন্য একে অপরের সঙ্গে লড়াই করছে। অবশ্য সর্বশেষ এই হামলায় কোনো অপরাধী গ্রুপকে সন্দেহ করা হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews