1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

আগামী মে মাসের প্রথম সপ্তাহে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৭৫ Time View

আগামী মে মাসের প্রথম সপ্তাহে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করেনি পিএসসি। আগামী সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে।

মঙ্গলবার পিএসসি কর্মকর্তাদের এক অনানুষ্ঠানিক সভায় পরীক্ষার তারিখ নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বিশাল সংখ্যক পরীক্ষার্থীদের প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষার কেন্দ্র পাওয়া, আসন্ন রমজানসহ বেশ কিছু কারণে মার্চ অথবা এপ্রিল মাসে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। আগামী মে মাসে প্রিলি পরীক্ষা আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে মে মাসের প্রথম দিকে পরীক্ষা আয়োজনের বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। প্রাথমিকভাবে একটি তারিখও চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত করা তারিখ নিয়ে আগামী সপ্তাহে আবারও আলোচনা করা হবে। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে তারিখ জানিয়ে দেওয়া হবে।

এ প্রসঙ্গে জানতে পিএসসির সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার বলেন, ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার কবে নেয়া যায় তার একটি প্রাথমিক তারিখ চূড়ান্ত করা হয়েছে। যে তারিখটি নির্ধারণ হয়েছে সেটি নিয়ে আরও পর্যালোচনা করা হবে। আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষার তারিখ বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেয়া হবে।

গত বছরের ৩০ নভেম্বর পিএসসি ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর আবেদনের শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর। এতে আবেদন করেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে। নন-ক্যাডারে নেয়া হবে ১ হাজার ২২ জন। এবারই প্রথমবারের মতো ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।

২ হাজার ৩০৯ জন ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এ ছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews