1. admin@thedailypadma.com : admin :
হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ২১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ২১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৮২ Time View

সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে সরকার। নিবন্ধনের সময় ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে সময় চতুর্থবারের মতো বাড়ানো হলো।

বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, যারা এখনো পাসপোর্ট পাননি এটি তাদের জন্য অনন্য সুযোগ। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আর আগামী ২১ মার্চ হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে অফিস সময়ের পরেও প্রস্তুতকৃত ভাউচার অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ করা হয়েছে।

সৌদি আরবের নির্ধারণ করা কোটা অনুযায়ী বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারিভাবে ৯ হাজার ৭৮৩ এবং বেসরকারিভাবে ৯৮ হাজার ৫৩১ জন হজের জন্য নিবন্ধন করেছেন।

চলতি বছর সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। আর বেসরকারিভাবে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

গত ৮ ফেব্রুয়ারি নিবন্ধন শুরু হয়েছে। কোটা পূরণ না হওয়ায় এ বছর সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ নিবন্ধনের সময়সীমা আগেও কয়েক দফা বাড়ানো হয়েছিল। এখন পর্যন্ত চারবার বাড়ানো হল নিবন্ধের সময়সীমা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews