1. admin@thedailypadma.com : admin :
চিত্রনায়িকা মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেছেন আদালত - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

চিত্রনায়িকা মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেছেন আদালত

  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২২৮ Time View

চিত্রনায়িকা মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৮ মার্চ) আদালত এ জামিন মঞ্জুর করেন। এর আগে আজ গ্রেপ্তারের পর তাকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ৯ মাসের অন্তঃসত্ত্বা, শারীরিকভাবে অসুস্থ ও একজন নামি অভিনয়শিল্পী বিবেচনায় অভিনেত্রী মাহিয়া মাহিকে জামিন দিয়েছেন গাজীপুর মহানগর হাকিম আদালত। গাজীপুর মহানগরের ৫ নম্বর আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ জামিন মঞ্জুর করেন।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়। তার জামিনের বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী আনোয়ার সাদাত।

পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। আজ শনিবার (১৮ মার্চ) গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের আদালত এ আদেশ দেন। পরে তাকে গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়।

এর পর আজ বিকেলে বিষয়টি নিয়ে পুনঃশুনানি হলে উপরি-উক্ত বিষয়গুলো বিবেচনা করে নায়িকা মাহিকে জামিন দেন আদালত।

এর আগে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, আদালতে মাহির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দর এলাকা থেকে মাহিকে গ্রেপ্তার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews