1. admin@thedailypadma.com : admin :
হিজরি ১৪৪৪/২০২৩ সনের হজে হজযাত্রীদের নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

হিজরি ১৪৪৪/২০২৩ সনের হজে হজযাত্রীদের নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই

  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২৪৭ Time View
এবার হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১২ বছর হতে হবে বলে যে শর্ত দেওয়া হয়েছিল, তা তুলে নিয়েছে সৌদি আরব। এ তথ্য জানিয়ে সোমবার (২০ মার্চ) বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
‘হজযাত্রীদের বয়সসীমা সংক্রান্ত’ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজকীয় সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী হিজরি ১৪৪৪/২০২৩ সনের হজে হজযাত্রীদের নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। ১২ বছরের নিচের বয়সের ব্যক্তিরাও পবিত্র হজ পালন করতে পারবে। বিষয়টি সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অবহিত করা হলো।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি এবার হজ পালনে সৌদি আরবের দেওয়া চারটি শর্তের কথা জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।
শর্তগুলোর মধ্যে ছিল করোনাভাইরাস (কোভিড-১৯), মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে। যারা হজ করেননি এবার হজে তাদের অগ্রাধিকার দেওয়া। হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১২ বছর। হজযাত্রীর কোনো বড় দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।
চলতি বছর (২০২৩) সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন শুরু হয় গত ৮ ফেব্রুয়ারি। ইতোমধ্যে চার দফা নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। সর্বশেষ বাড়ানো সময় অনুযায়ী নিবন্ধনের শেষ সময় ২১ মার্চ। কিন্তু এখনও কোটা পূরণ হয়নি।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মোট এক লাখ ১২ হাজার ৬৬৪ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৭৪৯ জন ও বেসরকারিভাবে এক লাখ ২ হাজার ৯১৫ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews