1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি

  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৯১ Time View

আকস্মিক গত রাতে মেঘের গর্জন আর ঝুম বৃষ্টির দেখা মেলে পুরো দেশে। বজ্রসহ বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়। ভ্যাপসা গরমের মাঝে স্বস্তির বৃষ্টি ঢাকার প্রকৃতিকে শান্ত আর স্নিগ্ধ করেছে। তবে আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে দেখা গেছে।

আবহাওয়া অফিস বলছে, ঢাকায় দুই দফায় ২৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকালে ঢাকায় রোদের ছটা থাকলেও মেঘলা আকাশ। শুক্রবারও প্রায় সারাদেশে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে।

একই সঙ্গে দিনের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুর ছাড়া সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। একই সঙ্গে ছিল কালবৈশাখী ঝড়। এ সময়ে সবচেয়ে বেশি ৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুদিন পর বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানান আবুল কালাম মল্লিক। শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল কিশোরগঞ্জের নিকলিতে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে।

অন্যদিকে, শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews