1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

পবিত্র রমজান মাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব

  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২২৯ Time View
এক যুগেরও বেশি সময় পর পবিত্র রমজান মাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।
একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, গত ১৪ বছরের মধ্যে এই প্রথম রমজানে কারও মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি। খবর সৌদি প্রেস এজেন্সির।
রমজানের পঞ্চম দিন গত ২৮ মার্চ সৌদি আরবের মদিনা অঞ্চলে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তি সৌদি আরবের নাগরিক।
হত্যার দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। তিনি একজনকে ছুরিকাঘাতের পর তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন।
জার্মানির বার্লিনভিত্তিক ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব রমজানে এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে ইএসওএইচআর বলেছে, ২০০৯ সাল থেকে দেশটিতে পবিত্র রমজান মাসে মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হয়নি।
বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর একটি সৌদি আরব। ইএসওএইচআর জানিয়েছে, এ নিয়ে চলতি বছর সৌদি আরবে মোট ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর হলো।
সৌদি আরব ২০২২ সালে ১৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। ২০২১ সালে দেশটি ৬৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews