1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

ঈদুল ফিতরের ছুটি মিলছে টানা পাঁচ দিন

  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৭৩ Time View

ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়ানো হয়েছে। ২০ এপ্রিল নির্বাহী আদেশের ছুটি ঘোষণা দিয়েছে সরকার। যার ফলে ঈদের ছুটি মিলছে টানা পাঁচ দিন। আজ সোমবার (১০ এপ্রিল) মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, মানুষের ভ্রমণ যেন স্মুথ হয় সে জন্য ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে।

এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির দুই দিনই যাচ্ছিল সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। ২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছিল সরকার। সে ক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল শুক্র, শনি ও রবিবার ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল বুধবার শবেকদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা ছিল। এখন ২০ এপ্রিল ছুটি ঘোষণার ফলে ঈদের ছুটি পাঁচ দিনে দাঁড়াল।

রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রবিবার)। সে ক্ষেত্রে ছুটি আরো এক দিন বাড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews