1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বিধ্বংসী ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে লখনউ সুপার জায়ান্টসের ১ উইকেটের জয় - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

বিধ্বংসী ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে লখনউ সুপার জায়ান্টসের ১ উইকেটের জয়

  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৮৬ Time View
রিঙ্কু ঝড়ের রেশ কাটতে না কাটতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখা গেল আরো একটি ম্যাচ জেতানো ইনিংস। সোমবার রাতে বিধ্বংসী ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে লখনউ সুপার জায়ান্টসের ১ উইকেটের জয়ে বড় অবদান রেখেছেন নিকোলাস পুরান। যদিও শেষ দিকের ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচটি শেষ বল পর্যন্ত গড়িয়েছে।

চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরুর দেওয়া ২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ বল ও ১ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে লখনউ। পুরান যখন ক্রিজে আসেন তখন ৬২ বলে ১১৪ রানের দরকার ছিল লখনউয়ের। এরপর বেঙ্গালুরুর বোলারদের বেদড়ক পিটিয়ে ১৫ বলে ফিফটি তুলে নেন পুরান। ১৯ বলে ৬২ রানের ইনিংস খেলে এই ক্যারিবীয় ব্যাটার যখন থামেন, তখন লখনউয়ের দরকার ১৮ বলে ২৪ রান, হাতে ৪ উইকেট।

আয়ুস বাদানির (৩০) আউট ও টেলএন্ডারদের ব্যর্থতায় ম্যাচটি শেষ বল পর্যন্ত গড়ায়। শেষ বলে ১ রান দরকার ছিল। এমন সময় নন-স্ট্রাইকে থাকা রবি বিশ্বনইকে মানকাডিং করতে গিয়ে ব্যর্থ হন হার্শাল প্যাটেল। এরপর শেষ বলে ব্যাটে-বলে না হলেও এক রান নিয়ে ম্যাচ জেতে লখনউ। পুরানের আগে অবশ্য ঝড় তুলেছেন লখনউয়ের আরেকজন। ৩০ বলে ৬৫ রানের ইনিংস খেলেন মার্কাস স্টয়নিস।

এর আগে, ফাফ দু প্লেসির অপরাজিত ৪৬ বলে ৭৯, বিরাট কোহলির ৪৪ বলে ৬১ ও গ্লেন ম্যাক্সওয়েলের ২৯ বলে ৫৯ রানের কল্যাণে ২ উইকেটে ২১২ রানের স্কোর গড়ে বেঙ্গালুরু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews