1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রতিদিনই কোথাও-না-কোথাও আগুন: ওবায়দুল কাদের

  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২০০ Time View
আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রতিদিনই কোথাও-না-কোথাও আগুন। এটা তদন্ত করা হচ্ছে, আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ও মহানগর নেতাদের যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অগ্নিকাণ্ড ষড়যন্ত্রমূলক কিনা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ, বিএনপির ইতিহাসে অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে। রাতের অন্ধকারে বিএনপি বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি-যত ধরনের অপচেষ্টা করার তাই করছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে আগুন নিয়ে খেলছে কিনা সেটাই এখন দেখার বিষয়। বিএনপি বিক্ষোভ সমাবেশ মানববন্ধন, পদযাত্রা অবস্থান কর্মসূচি জনসম্মতি নিয়ে আন্দোলনটা করতে পারেনি। বিএনপির কোনো আন্দোলনে জনগণ সাড়া দেয়নি।
তিনি বলেন, বিদেশিদের কাছে নালিশ করেই বিএনপি থেমে থাকেনি, ইউরোপীয় ইউনিয়ন কিংবা জাতিসংঘে ও যোগাযোগ করার চেষ্টা করেছে। যে দেশে নিজেদের কোনো মানবাধিকার নেই তারা অন্যদেশকে কীভাবে পরামর্শ দেবে। সংবিধানকে বাদ দিয়ে অন্য কোনো দেশে পরামর্শ ফরমায়েশি আমরা গ্রহণ করব না। এ দেশের গণতন্ত্র যেভাবে চলছে প্রধানমন্ত্রী হিসেবে আমরা এগিয়ে যাব। সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যত বাধা বিপত্তি কিংবা অপরাধী আসুক আমরা প্রতিহত, প্রতিরোধ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews