1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের জামাতে লাইটার, দিয়াশলাই বা অন্য যে কোনো দাহ্য পদার্থ বহন করা যাবে না

  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৭৭ Time View
চলমান তাপপ্রবাহ পরিস্থিতির মধ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের জামাতে লাইটার, দিয়াশলাই বা অন্য যে কোনো দাহ্য পদার্থ বহন করা যাবে না। ঈদের জামাতে মুসল্লিদের এসব জিনিস না আনার অনুরোধ জানিয়ে বুধবার (১৯ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি বা রবিবার (২২ বা ২৩ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
সম্প্রতি ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল। দেশের বিভিন্ন অঞ্চলের মতো ঢাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছিল তীব্র তাপপ্রবাহ। এরইমধ্যে ঢাকার বেশ কয়েকটি বড় মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। ঢাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও এখনো প্রচণ্ড গরমে দুর্বিষহ নগরজীবন।
বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নামাজে অংশগ্রহণকারী মুসল্লিকে মসজিদ ও মসজিদের আশপাশে কোনো ধরনের লাইটার, দিয়াশলাই বা যে কোনো ধরনের দাহ্য পদার্থ সঙ্গে নিয়ে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার জাগো নিউজকে বলেন, ‘অত্যন্ত গরম আবহাওয়া বিরাজ করছে। বিভিন্ন স্থানে আগুন লাগার খবর পাচ্ছি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বায়তুল মোকাররমে ঈদের জামাতে লাইটার, দিয়াশলাই বা অন্যান্য দাহ্য পদার্থ না আনার জন্য বলেছি আমরা।’
এবার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টার জামাতের সঙ্গে একীভূত হবে এবং ওই জামাতে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews