1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ

  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৭৭ Time View

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ।

ফিলিস্তিনের জেরুজালেম বিষয়ক মন্ত্রী ফাদি আল-হামদি বলেন, আর মাত্র দুদিন পর মুসলিমদের বড় ধর্মীয় উৎসব ঈদ। এরমধ্যে আন্তর্জাতিক নিয়ম-নীতির তোয়াক্কা না করে আল-আকসায় হামলা চালিয়ে নামাজরত মুসল্লিদের গ্রেপ্তার করে নিয়ে গেছে। খবর আরব নিউজের।

ফাদি আল-হামদি জানান, আল-আকসা ছাড়াও বুধবার পূর্ব জেরুজালেম এবং পশ্চিমতীরে ব্যাপক ধর-পাকড় চালায় ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনের এ মন্ত্রী ইসরাইলের এ কর্করতা থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভোরে ইসরাইলি বাহিনী আল-আকসাসহ বিভিন্ন স্থান থেকে কমপক্ষ্যে ১৩ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।

বুধবার দুপুরে আরেক দফা ইসরাইলি পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে আল-আকসায় অভিযান চালায় এবং মুসল্লিদের পিটিয়ে বের করে দিয়ে সেখান থেকে ফিলিস্তিনের পতাকা খুলে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews