1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়াসহ সাত দেশে ঈদের তারিখ ঘোষণা

  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৭৩ Time View

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ব্রুনেই ও অস্ট্রেলিয়ায় আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। আজ বৃহস্পতিবার এসব দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে আগামী শনিবার ঈদুল ফিতর উদ্‌যাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কবে ঈদ উদ্‌যাপিত হবে, তা এখনো জানা যায়নি। এসব দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে মুসলমানদের আহ্বান জানিয়েছে আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি। কেউ চাঁদ দেখতে পেলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী আদালতের নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করা হয়েছে।

এক বিবৃতিতে আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) টুইট করে জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের দেশগুলো থেকে খালি চোখে এবং আরব বিশ্বের বেশির ভাগ দেশে টেলিস্কোপের মাধ্যমে পবিত্র শাওয়াল মাসের চাঁদের দেখা পাওয়া বেশ কঠিন। লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে চাঁদ দেখা যেতে পারে। তবে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে শুক্রবার নয়, বরং শনিবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে।

তারা শুধু জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে এ অনুমানের কথা জানিয়েছে। যদিও ঈদ কবে হবে, সেটা পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews