1. admin@thedailypadma.com : admin :
অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম

অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি

  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১৯৬ Time View

অবশেষে স্বস্তির বৃষ্টিতে সিক্ত হল রাজধানীবাসী দেশের বিভিন্ন স্থান। শুক্রবার (২১ এপ্রিল) রাজধানীতে বিকেলে বৃষ্টি শুরু হয়।

একই সঙ্গে ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায় কালবৈশাখী শুরু হয়েছে।

এসময়  সড়কে সাধারণ মানুষদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। তারা ভিজতে শুরু করেছে। ভিজতে শুরু করেছে ধুলোয় জমা সড়ক। যদিও কয়েকদিন ধরেই সারা দেশে বৃষ্টি হবে বলে জানাচ্ছিল আবহাওয়া অধিদপ্তর।

এর আগে গত ৪ এপ্রিল দেশের ৬ বিভাগে মৃদু তাপপ্রবাহ শুরু হয়। বৃষ্টি না থাকায় তাপপ্রবাহ সারাদেশে ছড়িয়ে পড়ে। তাপপ্রবাহের মাত্রাও মৃদু থেকে তীব্র হয়। প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন।

দাবদাহের পর গত ১৭ এপ্রিল সিলেটে প্রথম স্বস্তির বৃষ্টির দেখা মেলে। এরপর হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু। এতে জনজীবনে স্বস্তি ফেরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews