1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের কাউন্টার টেররিজম অফিসে দুটি বিস্ফোরণ, নিহত অন্তত ১২

  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৬২ Time View

পাকিস্তানের একটি পুলিশ দপ্তরে দুটি বিস্ফোরণে কমপক্ষে ১২ পুলিশ সদস্য নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে।

সোমবার রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল পুলিশ দপ্তরে এই ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

কাবালের এক পুলিশ কর্মকর্তা শরিফুল্লাহ খান বলেছেন, সোয়াত উপত্যকায় কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্টে (সিটিডি) বিস্ফোরণে ওই হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, এ ঘটনায় তার বিশ্বাস হচ্ছে না যে বিস্ফোরণগুলো ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড। সিটিডি ভবনের বেসমেন্টে বিস্ফোরক দ্রব্যে আগুন ধরে যাওয়ার পর বিস্ফোরণের ঘটনা ঘটে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে, বিস্ফোরণের প্রকৃত কারণ তাৎক্ষণিক জানা যায়নি। এ বিস্ফোরণ আত্মঘাতী বোমা হামলা না পুলিশের অপরাধ তদন্ত বিভাগে রাখা কোনো বিস্ফোরক দ্রব্য থেকে ঘটেছে, তা নিয়ে পুলিশ কর্মকর্তাদের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।

সোয়াত জেলা পুলিশের কর্মকর্তা সফিউল্লাহ গন্ধপুর পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের কাছে এই বিস্ফোরণকে আত্মঘাতী বোমা হামলা বলে দাবি করেছেন।

প্রাদেশিক পুলিশের প্রধান আখতার হায়াত বলেন, ওই ভবনের বেসমেন্টে পুরোনো কিছু বিস্ফোরক দ্রব্য ছিল। সেখান থেকেও বিস্ফোরণ ঘটতে পারে। আবার এটি কোনো সন্ত্রাসী হামলাও হতে পারে। তিনি জানান, নিহতদের অধিকাংশই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্য। তবে এক নারী ও তার শিশু সন্তানও প্রাণ হারিয়েছেন। ঘটনার সময় তারা ওই ভবনের পাশ দিয়ে যাচ্ছিলেন।

বিল্ডিং কমপ্লেক্সে কাবাল জেলা পুলিশ স্টেশন এবং একটি রিজার্ভ পুলিশ ফোর্সের সদর দপ্তরও রয়েছে। তবে মূল ক্ষতি হয়েছিল কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট ভবনে।

প্রাদেশিক পুলিশ প্রধান আখতার হায়াত বলেন, অফিসে একটি পুরানো গোলাবারুদের দোকান ছিল। পুলিশ এটিতে বিস্ফোরণ ঘটিয়েছে নাকি এটি একটি হামলা- তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। তাদের উদ্ধার করে সেখানকার সাইদু শরিফ টিচিং হাসপাতালে নেয়া হয়েছে। আশপাশের অন্যান্য হাসপাতালেও জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ, খাইবার পাখতুনখোয়ার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান প্রমুখ পৃথকভাবে নিন্দা ও শোক জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews