1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন

  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৭০ Time View

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এর আগে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। বেলা ১১টার দিকে বঙ্গভবনে নবনিযুক্ত রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার দেয় গার্ড রেজিমেন্টের একটি দল। বঙ্গভবনের আনুষ্ঠানিকতা শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধ যান। এরপর শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবেন তিনি।

এদিকে গতকাল সোমবার (২৪ এপ্রিল) রাতে গুলশানের বাসভবন ছেড়ে পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবনে ওঠেন মো. সাহাবুদ্দিন। এর আগে একই দিন বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে মো. সাহাবুদ্দিনকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ শেষ হলে নথি হস্তান্তর এবং রীতিমাফিক চেয়ার বদল করা হয়। এ সময় বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চেয়ার ছেড়ে দিলে শূন্য সেই আসনে বসেন দেশের ২২তম রাষ্ট্রপতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews