1. admin@thedailypadma.com : admin :
এসএসসি পরীক্ষা নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা আজ - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

এসএসসি পরীক্ষা নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা আজ

  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৯২ Time View

আগামী ৩০ এপ্রিল শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠানে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (২৫ এপ্রিল)।

মঙ্গলবার বেলা ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে (৪র্থ তলা) এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-২ শাখা থেকে এ সভার নোটিশ জারি করা হয়েছে।

উপ-সচিব মোর্শেদা আক্তার সই করা নোটিশে বলা হয়েছে, আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা ২৫ এপ্রিল বেলা ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে (৪র্থ তলা) অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সভায় উপস্থিত থাকবেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

এসএসসি পরীক্ষার আগে প্রতিবছর আইন শৃঙ্খলা সংক্রান্ত এই বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও পুলিশের স্পেশাল বাঞ্চ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews