1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

দেশি-বিদেশি সব এয়ারলাইনসকে আকাশপথের ভাড়া ডলারের পরিবর্তে টাকায় নির্ধারণ করতে হবে

  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৬৮ Time View

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী দেশি-বিদেশি সব এয়ারলাইনসকে আকাশপথের ভাড়া ডলারের পরিবর্তে টাকায় নির্ধারণ করতে হবে। মূলত ডলারের বিপরীতে টাকার মূল্য কমায় আকাশপথের ভাড়া পরিশোধে যাত্রীদের অতিরিক্ত অর্থ ব্যয় কমাতে এ উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।

আগামী ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোকসিন্দা ফারহানার সই করা গত ১৬ এপ্রিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশি এয়ারলাইনসগুলো আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে দেশের বাইরে অবস্থিত বিক্রয়কেন্দ্রে সংশ্লিষ্ট দেশের মুদ্রা ‘হেড লাইন কারেন্সি’ হিসেবে ব্যবহার করে। এ ছাড়া বিভিন্ন দেশ হেড লাইন কারেন্সি হিসেবে সংশ্লিষ্ট দেশের নিজস্ব মুদ্রা ব্যবহার করে থাকে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কার্যরত দেশি-বিদেশি সব এয়ারলাইনস কর্তৃক বাংলাদেশ থেকে যাত্রী ও পণ্য পরিবহনের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে হেড লাইন কারেন্সি হিসেবে দেশীয় মুদ্রা, অর্থাৎ বাংলাদেশি টাকা নির্ধারণ করা হলো। আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হবে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের মাত্র চারটি দেশ—বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও তাইওয়ান-মার্কিন ডলারে ফ্লাইট টিকিটের মূল্য নির্ধারণ করে। তবে, বাকি সব দেশই এ ক্ষেত্রে তাদের নিজস্ব মুদ্রা ব্যবহার করে।

এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সব এয়ারলাইনসকে আগামী ১ জুলাই থেকে ডলারের পরিবর্তে টাকায় ফ্লাইটের ভাড়া নির্ধারণ করতে হবে। ডলারের বিপরীতে টাকার মান কমায় কিছু এয়ারলাইনস ও ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অন্যায়ভাবে ফ্লাইটের টিকিটের জন্য বেশি অর্থ নেয়ার অভিযোগ আসছিল। এ সিদ্ধান্তের কারণে যেসব যাত্রীকে তুলনামূলক বেশি ভাড়া গুনতে হচ্ছিল, তারা উপকৃত হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews