1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
অস্থির পেঁয়াজ ও আলুর বাজার - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

অস্থির পেঁয়াজ ও আলুর বাজার

  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৬৭ Time View

অস্থির পেঁয়াজ ও আলুর বাজার। পেঁয়াজ আমদানি বন্ধের অজুহাতে ঈদের পর থেকে প্রতি কেজিতে ৩০ টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সপ্তাহখানেক আগে পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৪৫ থেকে ৫০ টাকা। আর এক মাস আগে ছিল ৩০ থেকে ৪০ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, এ বছর পেঁয়াজ উৎপাদন কম হয়েছে। ভারত থেকেও আমদানি বন্ধ রয়েছে। এসব কারণে পেঁয়াজের দাম বেড়েছে। আগামী সপ্তাহ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হতে পারে। তারপর থেকে পেঁয়াজের দাম কমে যাবে।

রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ী তোফায়েল বলছেন, ঈদের পর ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে হয়েছে। বিক্রি করেছি ৪০ থেকে ৪৫ টাকায়। কিন্তু আজকে (বুধবার) কেনাই পড়েছে ৪৮ টাকা কেজি। খরচসহ ৫২ থেকে ৫৩ টাকা পরবে। বিক্রি করছি ৬০ টাকায়।

ক্রেতারা বলছেন, দুদিন আগেও যে পেঁয়াজ ৪৫ টাকায় কিনেছি তা এখন ৬০ টাকা হয়ে গেছে। বাজারে এখন ডাকাতি চলছে। ব্যবসায়ীদের এই ডাকাতি কী দেখার কেউ নেই?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews