1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সৌদি আরব যেতে মেসিকে বার্ষিক ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দেয়া হয়েছে - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

সৌদি আরব যেতে মেসিকে বার্ষিক ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দেয়া হয়েছে

  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৭৭ Time View

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসিকে সৌদি প্রো লিগে খেলার জন্য বার্ষিক ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। আর এর মাধ্যমে তিনি আয়ের দিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকেও ছাড়িয়ে যাবেন।

টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, মেসি প্যারিস সাঁ-জাঁ (পিএসজি) ক্লাব ত্যাগ করে চলতি গ্রীষ্মেই ফ্রি অ্যাজেন্ট হতে যাচ্ছেন।

উল্লেখ্য, বিনা অনুমতিতে সৌদি আরব সফর করায় পিএসজি মেসিকে সাসপেন্ড করেছে। সোমবার তিনি টিমমেটদের সাথে ট্রেনিং না করে সৌদি আরবের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এটি ছিল সৌদি আরবের পর্যটন দূত হিসেবে তার ভূমিকা পালনের অংশবিশেষ। এসময় তিনি আরব ঘোড়া জাদুঘরও পরিদর্শন করেন।

খবরে বলা হচ্ছে, চলতি মওসুমের পর তিনি সৌদি আরবে পাড়ি জমাবেন। তাকে সৌদিরা ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে বলে গুঞ্জন রয়েছে। তিনি এই প্রস্তাব গ্রহণ করে সৌদি প্রো লিগে যোগ দেবেন।

উল্লেখ্য মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো ২০০ মিলিয়ন ডলারে গত জানুয়ারি মাসে সৌদি ক্লাব আন নাসেরে যোগ দিয়েছেন। এর মাধ্যমে তিনি ফুটবল ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় এবং ২০২৩ সালে সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ হয়েছেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews